1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আবারও ‘বিপদ’ থেকে বাঁচলেন ট্রাম্প

  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার পঠিত

আবারও সম্ভাব্য বিপদ থেকে বাঁচলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের জনসভা থেকে শনিবার (১৩ অক্টোবর) অস্ত্রধারী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি শটগান, একটি গুলিভর্তি হ্যান্ডগান, গোলাবারুদ ও একাধিক জাল পাসপোর্ট জব্দ করা হয়েছে।

সিক্রেট সার্ভিস বলেছে, যে তারা ওই বিষয়ে সচেতন ছিলো, তাছাড়া শনিবার ঘটে যাওয়া ঘটনার সময় ট্রাম্প বা সমাবেশে অংশগ্রহণকারীরা কেউই কোনো বিপদে পড়েনি।

রবিবার (১৩ অক্টোবর) এক সংবাদ সমেলনে রিভারসাইড কাউন্টি শেরিফ চ্যাড বিয়ানকো বলেছেন, ‘সন্দেহভাজন (৪৯) ব্যক্তি লাস ভেগাসের বাসিন্দা। লোকটি একটি অনিবন্ধিত কালো এসইউভি চালাচ্ছিলেন। তাকে জনসভার বাইরের একটি নিরাপত্তা চৌকিতে থামানো হয়। পরে নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন ওই ব্যক্তি। কিন্তু তার অসংলগ্ন কথাবার্তা ও গাড়ির অভ্যন্তরের অগোছালো অবস্থা দেখে তল্লাশি শুরু করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তখনই অস্ত্র-গোলাবারুদ, একাধিক জাল পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স খুঁজে পান তারা’।

তবে ওইদিনই পাঁচ হাজার মার্কিন ডলার মুচলেকায় সন্দেহভাজন ওই ব্যক্তির জামিন মঞ্জুর করা হয়। ২০২৫ সালের ২ জানুয়ারি তার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনি সমাবেশে গুলিবর্ষণের মাধ্যমে এর আগেও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। যদিও গুলি সেসময় ট্রাম্পের কানে লাগে। এরপরে ফ্লোরিডায় ট্রাম্পের ওপর দ্বিতীয়বার হামলার চেষ্টা করা হয়। যদিও এবার ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়া বা আহত করার ঘটনা ঘটেনি। সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park