প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া নিয়ে জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ল্যান। বিদ্যুৎহীন অবস্থায় ও বন্যার শঙ্কায় ভোগান্তিতে লাখো মানুষ। বাতিল হয়েছে আটশ’র বেশি ফ্লাইট।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ আগস্ট) ভোরে রাজধানী টোকিও থেকে চারশ’ কিলোমিটার দূরে জাপানের পশ্চিমাঞ্চলীয় ওয়াকায়ামায় আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টা মধ্যাঞ্চলীয় টোকাই অঞ্চলে সাড়ে তিনশ’ মিলিলিটার বৃষ্টির শঙ্কা করছে দেশটির আবহাওয়া দফতর।
সতর্কতা হিসাবে আঘাত হানার পরই বাতিল হয় অন্তত আটশ’ ফ্লাইটের যাত্রা। প্রবল বৃষ্টিতে বহু রাস্তা বন্ধ হওয়ার পাশাপাশি স্থগিত হয় ডজনখানেক ট্রেনের শিডিউল। বিদ্যুৎ উৎপাদনে দেখা দেয় বড় ধরনের বিপর্যয়। দেশটির বিদ্যুৎ পরিষেবা সংস্থা জানিয়েছে, বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে মধ্য ও পশ্চিম জাপানের ৯০ হাজারের বেশি বাসিন্দা। বন্ধ করে দেয়া হয়েছে নিত্যপণ্য সরবরাহকারী অসংখ্য আউটলেট।
ঘূর্ণিঝড়ের এই প্রভাব বুধবার পর্যন্ত থাকলেও বৃষ্টি আর দমকা হাওয়া থাকতে আরও বেশ কয়েকদিন। সূত্র:
Leave a Reply