1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শাহবাগ অবরোধ করেছেন আউটসোর্সিং কর্মীরা, বন্ধ যান চলাচল

  • আপডেট সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

সরকারি দপ্তরে আউটসোর্সিং-এ নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারী (৯ম-২০তম) গ্রেডকে রাজস্বকরণ করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে এলজিইডি আউটসোর্সিং ঐক্য পরিষদ। এতে গুরুত্বপূর্ণ এই সড়কটি যান চলাচলে অচল হয়ে পড়ে। আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এলজিইডি আউটসোর্সিং ঐক্য পরিষদের সদস্যরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগ ত্যাগ করবেন না বলে জানান তারা।

আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. আব্দুর রাকিব সনেট বলেন, দেশের তথা জনগণের সেবা প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও পরিদপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীগন নিরলসভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।

তবে এটি একটি কালো আইন বা ডিজিটাল দাস প্রথা তথা আউটসোর্সিং নীতিমালা-২০১৮ এর উপর প্রতিষ্ঠিত। যার দ্বারা নিয়োজিত সকলের ও সরকারের অর্থ ক্ষতি হচ্ছে, কারণ এই আউটসোর্সিং আইনের মাধ্যমেই ঠিকাদার কর্তৃক টেন্ডার ব্যবসার মাধ্যমে সরকারের মূল্যবান অর্থ আত্মসাৎ করে যাচ্ছে। সারা বাংলাদেশের সকল ঠিকাদারগণ এই জনবল সর্বরাহের নামে প্রতিমাসে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

তাই আমরা চাই, এই সরকারি অর্থের অপচয় না করে আউটসোর্সিং নীতিমালা বাতিল করে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীকে রাজস্বকরন করে নাগরিকের ন্যায্য অধিকার আদায় করা।

আউটসোর্সিংয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীকে রাজস্বকরণ করলে সরকারের পক্ষ হতে তেমন অতিরিক্ত অর্থ ব্যয় হবে না বলে মনে করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, প্রতিমাসে যে পরিমাণ অর্থ আউটসোর্সিং ঠিকাদারগনকে প্রদান করা হচ্ছে, তা বন্ধ হলে সরকারের যথেষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় হবে। যার আসল ও লভ্যাংশ থেকে রাজস্বকরণকৃতদের জন্য অতিরিক্ত যাবতীয় ব্যয় বহন করা সম্ভব।

তাই আমার চাই সরকারি দপ্তরে আউটসোর্সিং-এ নিয়োজিত সকল কর্মকর্তা-কর্মচারী (৯ম-২০তম) গ্রেড কে রাজস্বকরণ করা হোক। আমাদের দাবি মেনে না নিলে আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park