1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হিজবুল্লাহর ৩ কমান্ডার ও ৭০ যোদ্ধাকে হত্যার দাবি আইডিএফের

  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় লেবাননের দক্ষিনাঞ্চলে হিজবুল্লাহর ৩ কমান্ডার ও ৭০ যোদ্ধা নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও টাইমস অব ইসরাইল জানিয়েছে, গোষ্ঠীটির সম্ভাব্য প্রধান হাসেম সাফিয়েদ্দিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিতের একদিন পরেই এই দাবি জানালো ইসরাইলি সেনাবাহিনী।

বুধবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, তারা লেবাননের দক্ষিনাঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধা ও বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা সীমিত আকারে অভিযান অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় স্থল ও বিমান হামলায় ৭০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। একই দিন লেবাননের বন্দর শহর টায়ারের বেশ কিছু জায়গার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দেয়া হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) আইডিএফ নিশ্চিত করে, হাসান নাসারাল্লাহর উত্তরসূরি হাসেম সাফিয়েদ্দিন নিহত হয়েছেন। তিন সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণের শহরতলীতে হামলায় তিনি নিহত হন। এই বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু জানা যায়নি।

সীমান্তে হামলা-পাল্টা হামলার এক বছর পর হামলার পরিসর বাড়িয়েছে ইসরাইল। আইডিএফের অব্যাহত হামলায় অন্তত ১ দশমিক ২ মিলিয়ন লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে। নিহত হয়েছে ২ হাজার ৫৩০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park