1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

কর্পোরেট গোষ্ঠীর হাতে জিম্মি নয় সরকার: আসিফ মাহমুদ

  • আপডেট সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

কর্পোরেট গোষ্ঠীর হাতে জিম্মি নয় অন্তর্বর্তী সরকার, সাফ জানিয়ে দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। ব্যক্তি কিংবা কর্পোরেট গ্রুপ পণ্যের দাম নিয়ে কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দিয়েছেন।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালযের টিএসসি মিলনায়তনে ভোক্তা অধিকার সম্মেলনে যোগ দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরাসরি কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছে দিতে ঋণ দেয়ার পাশাপাশি সবরকম সহায়তা করবে সরকার। এক্ষেত্রে সিন্ডিকেট ভেঙ্গে দিতে কাজ করবে সরকার।

সরকারি চাকুরিজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, পদোন্নতির জন্য কারো পিছনে ঘোরার প্রয়োজন নেই। জনগণের কল্যানে কাজের মাধ্যমে পদোন্নতি হবে।

তিনি আরো বলেন, প্রতিষ্ঠান নয়, ব্যক্তি অপরাধের জন্য ব্যক্তি শাস্তি পাবে। তাই কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই। ভোক্তা অধিকার আইনের কঠোর প্রয়োগ করা হবে বলেও জানান উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park