1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ডিএসসিসির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু আগামীকাল

  • আপডেট সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন তিনটি হাসপাতালে বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে।

বুধবার (১৬ আগস্ট) বিকালে ডিএসসিসির মুখপাত্র আবু নাছের এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএসসিসির মুখপাত্র জানান, ঢাকা দক্ষিণ সিটির মালিকানাধীন মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে এ সেবা দেওয়া হবে।

প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত (শুধু আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে) এ সেবা দেওয়া হবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি ছয় দিন এই সেবা চালু থাকবে বলেও জানান ডিএসসিসির এই কর্মকর্তা।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৮৪ জন। এ নিয়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৯ হাজার ৮৭৫ জনে।

চিকিৎসকদের পরামর্শ- ডেঙ্গু আক্রান্ত রোগীর পেটে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট, প্রচণ্ড দুর্বলতা, বমি অথবা মাড়ি ও নাক থেকে রক্ত আসতে দেখলে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করতে হবে। এমন অবস্থায় ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তি না করা হলে রোগীর ডেঙ্গু শক সিন্ড্রোম হয়ে যেতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park