তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে মোল্লা কলেজ এলাকা
তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজ এলাকা। এখনো চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্কের সামনে জড়ো হতে থাকে।
সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে কলেজ দু’টির অধ্যক্ষরা সেখানে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন।
তবে অনুরোধ উপেক্ষা করে, গতকাল কলেজে ভাংচুরের প্রতিবাদে কবি নজরুল সরকারি কলেজ এবং সোহরাওয়ার্দি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে রওনা হয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের উদ্দেশ্যে। পরে মোল্লা কলেজ এলাকায় হয় সংঘর্ষ। এক পর্যায়ে মোল্লা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ভাঙচুর করা হয় কলেজের অবকাঠামো।
এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এর আগে, গত ১৮ নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ। এর জের ধরে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় কলেজটির শিক্ষার্থীরা। ভাংচুর হয়েছে সোহরাওয়ার্দী কলেজেও।
Leave a Reply