সরকার পতন ও নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান আন্দোলনে গণ-মিছিল কর্মসূচি পালন করছে বিএনপি। আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) বিএনপি নেতৃত্বাধীন সকল গণতান্ত্রিক দল ও জোটের যুগপৎ “১-দফা” আন্দোলনের গণ-মিছিল কর্মসূচী রয়েছে।
শুক্রবার বেলা ৩ টা থেকে শুরু হবে গণ-মিছিল কর্মসূচী। বিএনপির পাশাপাশি মাঠে নামবে জোটের অন্য দলগুলোও।
‘গণতন্ত্র মঞ্চগণ’ মিছিল পূর্ব সমাবেশ ও সমাবেশ শেষে গণমিছিল করবে বিকাল ৪টা ২০ মিনিটে। জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে শুরু হবে তাদের মিছিল।
‘১২ দলীয় জোট’ বিকাল ৪টায় বিজয় নগর পানির ট্যাংক সামনে থেকে গণমিছিল শুরু করবে।
‘জাতীয়তাবাদী সমমনা জোট’ও বিকাল ৪টায় গণমিছিল শুরু করবে। তাদের মিছিল শুরু হবে রাজধানীল পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে থেকে।
‘লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি’র গণমিছিল শুরু বেলা ৩টায়। কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিস সামনে থেকে শুরু হবে কর্মসূচি।
‘গণফোরাম ও পিপলস পার্টি’র মিছিল শুরু বিকাল ৪টায়। মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর সামনে থেকে শুরু হবে কর্মসূচি।
‘গণঅধিকার পরিষদ’ তাদের কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টন সামনে থেকে শুরু করবে মিছিল।
‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএ’ মালিবাগ মোড় বিকাল ৫টা ৩০মিনিট থেকে শুরু করবে মিছিল।
‘লেবার পার্টি’র গণমিছিল শুরু বেলা ৩টায়। নয়া পল্টন মসজিদ গলি অফিস সামনে থেকে শুরু হবে মিছিলটি।
‘গণঅধিকার পরিষদ’ (ডক্টর রেজা কিবরিয়া-ফারুক হাসান) আগামীকাল সকাল ১০ টায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে। শুরু হবে রাজধানীর রামপুরা ব্রীজ থেকে। আর বিকাল ৪টায় পুরানা পল্টন মোড় গণস্বাক্ষর ও পদযাত্রা শুরু করবে।
‘গণতান্ত্রিক বাম ঐক্যে’ সকাল ১০টায় সেগুনবাগিচা স্কুল থেকে পল্টন মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাবে সামনে গিয়ে শেষ হবে।
‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র কর্মসূচি শুরু বিকাল ৪টায় শাহবাগ মোড় থেকে শুরু হবে গণমিছিল।
আর ‘সমমনা গণতান্ত্রিক পেশাজীবি জোট’ সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব সামনে থেকে শুরু করবে গণমিছিল।
Leave a Reply