1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মূলফটকে তালা দিলো ছাত্রলীগের একাংশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৯৫ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা ও নতুন কমিটির দাবিতে মূল ফটকে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। এসময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন বিজয় ও ভিএক্স গ্রুপ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকাল সোয়া চারটার দিকে তালা দেয় গ্রুপ দুটি। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস ও সহ সভাপতি প্রদীপ চক্রবর্তী দূর্জয়। বিজয় গ্রুপটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ভিএক্স গ্রুপটি চট্টগ্রামের সাবেক মেয়র ও মহানগরের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিনের অনুসারী।

এ বিষয়ে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসাইন বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে এবং নতুন কমিটি ঘোষণার দাবিতে আমরা মূল ফটক তালা দিয়েছি। আগামীকাল কেন্দ্রীয় ছাত্রলীগের একটি বর্ধিত সভা আছে সেখানে যাতে সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করতে না পারে সেজন্য আমরা তালা দিয়েছি।

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park