1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার

  • আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম মঙ্গলবার (৩ ডিসেম্বর) নির্ধারণ করা হবে। এদিন বিকাল ৩টায় ডিসেম্বর মাসের জন্য ঘোষণা করা হবে এলপিজির নতুন দাম।

সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা মঙ্গলবার বিকাল ৩টায় ঘোষণা করা হবে।

এর আগে অক্টোবরের তুলনায় নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে বাড়ানো হয়েছিল দাম। তবে গত জুন, মে এবং এপ্রিলে কমানো হয়েছিল দাম। এ ছাড়া এলপিজির দাম গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে বাড়ানো হয়েছিল।

গত নভেম্বর মাসে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমিয়েছিল বিইআরসি। নভেম্বর মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটারে ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়। গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে দাম বাড়ানো হয়েছিল। তবে গত জুন, মে ও এপ্রিলে কমানো হয়েছিল দাম। এ ছাড়া বিইআরসি গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে অটোগ্যাসের দাম বাড়িয়েছিল।

এলপিজি ও অটোগ্যাসের দাম ২০২৩ সালে ৫ দফা কমেছিল, আর বেড়েছিল ৭ দফা। ওই বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম কমেছিল। আর ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে দাম বেড়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park