আন্তার্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তই ওঠা-নামা করতে থাকে। এই দাম বাজুস কর্তৃক সঠিকরূপে নির্ধারণ করা হয়ে থাকে।
সবশেষ বুধবার (১১ ডিসেম্বর) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে।
ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪০ হাজার ২৭১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৯০৩ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ৭৭৪ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ২৫৭ টাকা।
Leave a Reply