1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ঢাকা দক্ষিণ বিএনপির বিক্ষোভ আজ, ডিএমপিতে অনুমতি চেয়ে আবেদন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৪২ বার পঠিত

ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির অন্তর্ভুক্ত ২৪ থানায় আজ বিক্ষোভ মিছিল করবে দলটি। শাখার সদস্য সচিব রফিকুল আলম মজনু ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি ডাকা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৩টায় মতিঝিল, শাজাহানপুর, পল্টন, শাহবাগ, রমনা থানার উদ্যোগে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এতে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে এই কর্মসূচির অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে চিঠি দিয়েছে দলটি। সোমবার এই চিঠি দেয়া হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দক্ষিণের ২৪টি থানা এলাকায় মিছিল কর্মসূচি পালিত হবে।

এর আগে রবিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park