1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হজযাত্রীদের যে ইস্যুতে সময় বেঁধে দিল ধর্ম মন্ত্রণালয়

  • আপডেট সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

হজযাত্রী সমন্বয়, লিড এজেন্সি নির্ধারণ ও মোনাজ্জেম নির্বাচনের সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহকে এসকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। বুধবার (১৮ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে।

২০২৫ সালে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিসমূহ বরাবর প্রেরিত এ পত্রে বলা হয়েছে, রাজকীয় সৌদি সরকার ২০২৫ সনের হজে অন্যান্য দেশের এজেন্সি প্রতি হাজীর কোটা দুই হাজার জন নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশের অনুরোধে এদেশের এজেন্সি প্রতি হাজীর সংখ্যা সর্বনিম্ন এক হাজার জন নির্ধারণ করেছে। এ পরিপ্রেক্ষিতে ২০২৫ সনে অনুমোদিত হজ এজেন্সিসমূহের মধ্যে যে সকল হজ এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা এক হাজারের চেয়ে কম সে সকল এজেন্সির হজযাত্রী স্থানান্তর ও সমন্বয়পূর্বক লিড এজেন্সি নির্ধারণ করা প্রয়োজন। হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (সংশোধিত) এর ২৬ বিধি অনুযায়ী পারস্পরিক সম্মতিরভিত্তিতে লিড এজেন্সি নির্ণয়পূর্বক সমন্বয়কারী এজেন্সিসমূহের হজযাত্রীদের ই-হজ সিস্টেমে লিড এজেন্সিতে স্থানান্তর করার বিধান রয়েছে। এছাড়া ২০২৫ সনের হজ প্যাকেজ ও গাইডলাইনের অনুচ্ছেদ ৯(১২) এ বিষয়ে নির্দেশনা রয়েছে।

এ পত্রে আরও উল্লেখ্য করা হয়েছে, সমন্বয় কার্যক্রম শেষ হলে সমন্বয়কারী এজেন্সি হতে লিড এজেন্সির ব্যাংক হিসাবে হজযাত্রীর বিমান ভাড়া বাবদ অর্থ প্রেরণ করবে এবং লিড এজেন্সি তার ব্যবস্থাপনাধীন সকল হজযাত্রীর বিমান টিকেটের অর্থ এয়ালাইন্সের বরাবর পে-অর্ডার ইস্যু নিশ্চিত করবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park