1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

পেঁয়াজে ৪০ শতাংশ শুল্ক আরোপ প্রত্যাহারের দাবিতে আন্দোলনে ভারতীয় কৃষকরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৮৬ বার পঠিত

পেঁয়াজ রপ্তানির ওপর আরোপিত ৪০ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন ভারতীয় কৃষকরা। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে পেঁয়াজের প্রধান পাইকারি বাজারে অনির্দিষ্টকাল নিলাম বন্ধ রাখার ডাক দিয়েছেন তারা।

ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপের পর থেকেই ক্ষোভে ফুঁসছেন কৃষকরা। সোমবার মহারাষ্ট্রে সমন্বিত বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাস্তায় নামেন পেঁয়াজ চাষিরা।

তাদের অভিযোগ, সরকারি সিদ্ধান্তে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন তারা। কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল, নাসিক-আওরঙ্গবাদ সড়ক অবরোধ, সরকারি আদেশের অনুলিপিতে আগুন দেয়া, স্মারকলিপি হস্তান্তরসহ বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করেন তারা। এরপর ভারতের কৃষিপণ্যের সবচে’ বড় পাইকারি বাজার লাসালগাঁও এবং নাসিকের কৃষি পণ্য উৎপাদন ও বাজার কমিটি অনির্দিষ্টকালের জন্য নিলাম বন্ধের ঘোষণা দেয়। এতে একাত্মতা জানিয়েছে জেলা পেঁয়াজ ব্যাবসায়ী সমিতি।

সরকার অবিলম্বে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে গত শনিবার পেঁয়াজ রপ্তানিতে নতুন শুল্কারোপের ঘোষণা আসে, যা বহাল থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park