নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেফতার তিনজনকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার (২২ ডিসেম্বর) শুনানি শেষে পুলিশকে রিমান্ড কার্যকরের এ আদেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী নূর মোহসীন।
রিমান্ডে যাওয়া ব্যক্তিরা হলেন- মুবিন আল মামুন (২০), মিরাজুল করিম (২২) ও আসিফ চৌধুরী (১৯)।
আসামিদের ৫ দিনের রিমান্ড পেতে গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে আদালতে আবেদন করেছিল পুলিশ। রবিবার আসামিদের জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী।
নারায়ণগঞ্জ আদালতে পুলিশের ইনচার্জ পরিদর্শক কাইউম খান জানান, বিচারক শুনানি নিয়ে আসামিদের জামিন আবেদন নাকচ করে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গভীররাতে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কে প্রাইভেট কার চাপায় রূপগঞ্জ পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ মারা যান। আর গুরুতর আহত হন সহপাঠী মেহেদী হাসান খান ও অমিত সাহা।
Leave a Reply