1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

‘আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে ইসলামী ব্যাংক

  • আপডেট সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, দেশের ব্যাংকগুলো যে ঘুরে দাঁড়িয়েছে সেটাই বড় বিষয়। এখন আর দুর্বল ব্যাংকগুলো পড়ে যাবে না। সব মিলিয়ে ইসলামী ব্যাংক এখন শীর্ষেই অবস্থান করছে এবং সামনে এই ব্যাংকটি আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত হতে চলেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঘাটাইলের উপজেলা অডিটোরিয়ামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ঘাটাইল শাখার ৪০০ তম শাখা উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার এখন ২০ বিলিয়ন ডলারের উপরে দাঁয়িয়েছে। অন্য দিকে গত পাঁচ মাসে বিদেশ থেকে রেমিট্যান্স এসেছে ৩ বিলয়ন ডলার।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের এক্রিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড.এম মাসুদ রহমান, অডিট কামিটির চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, এফসিএ এফসিএস এবং স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খরশীদ ওয়াহাব। কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকের শরীআহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসার ড. মোহাম্মদ আবদুস সালাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মনিরুল মওলা।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park