সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো এক জনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তে মৃত্যুর সংখা দাঁড়োলো ৪ জনে।
মারা যাওয়া ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)। সে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচরা গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান। বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহিদুল সোমবার বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরো ৮ জনের ডেঙ্গু জ্বর সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২৯২ জন। এর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনসহ বিভিন্ন সরকারি-বেরকারি হাসপাতালে মোট ৩৪ জন রোগী ভর্তি রয়েছে। অন্যত্র রেফার্ড করা হয়েছে আরো ২২ জনকে। এছাড়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে আজ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৩২ জন।
Leave a Reply