1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল বিএনপি

  • আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৪১ বার পঠিত
খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সময়কার ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

রবিবার (৩০ এপ্রিল) বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তার পরিবার ও চিকিৎসকদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, শনিবার রাতে হাসপাতালে আসার পরই ম্যাডামের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর পর তাকে দেখে যান চিকিৎসকদের টিম। তাৎক্ষণিকভাবে প্রাপ্ত রিপোর্ট পর্যালোচনাও করেন তারা।

পারিবারিক সূত্রে জানা যায়, খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে রয়েছেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান। এ ছাড়া শনিবার হাসপাতালে নেওয়ার সময় তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয়স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

এর আগে শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, কয়েকটি পরীক্ষা করতে সময় লাগবে। সেজন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির চেয়ারপারসনকে। রোববার আবারো বেগম জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা নিয়ে পর্যালোচনা করবেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park