1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দাম বেড়েছে চালের, স্বস্তি সবজি বাজারে

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও এক মাসের ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। অপরিবর্তিত রয়েছে মোটা চালের দাম। তবে হঠাৎই এলাচের দাম আকাশচুম্বী। একমাসে দাম বেড়েছে ১০০০ টাকা। তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে।

মোটা চাল, ডাল ও সবজির মতো নিত্যপণ্যের দাম গেল কয়েক মাসের তুলনায় কিছুটা কমেছে রাজধানীর বাজারগুলোতে। তবে চালের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও চিকন চালের দাম নিয়ে এখনও অভিযোগ রয়েছে। রাজধানীর কাওরান বাজারে চালের বাজার ঘুরে দেখা গেছে, এক মাসের ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। তবে আটাশ জাতের মোটা চালের দাম অপরিপির্তিত রয়েছে। কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকায়।

মসুরডাল বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। তবে বাজার ভেদে একই ডালের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত ওঠা নামা করছে। অস্বাভাবিক বেড়েছে এলাচের দাম।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সোনালী ও কক বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩২০ থেকে ৩৫০ টাকা। হাঁস পিছ প্রতি ৭০০ থেকে ৮০০ টাকা। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।

সবজির বাজারে প্রতি পিছ ফুলকপি ও ব্রককোলি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা আর ৫০ টাকায় টমেটো।

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির পরামর্শ ভোক্তাদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park