1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

নির্বাচনি ইশতেহারে যোগ হবে পানি, স্যানিটেশন ও হাইজিন ইস্যু

  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক ইশতেহারে পানি, স্যানিটেশন ও হাইজিন সংক্রান্ত প্রস্তাবনাসমূহ অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মঙ্গলবার (২২ আগস্ট) পরিকল্পনা প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াশ বিষয়ক জাতীয় পর্যায়ের নেটওয়ার্কের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল। এ সময় তারা নির্বাচনি ইশতেহারে পানি, স্যানিটেশন ও হাইজিন ইস্যুকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

পরে প্রতিমন্ত্রী আশ্বাস দেন, রাজনৈতিক ইশতেহারে এসব বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবেন।

তিনি বলেন, বাজেটের সময় পানি, স্যানিটেশন এবং হাইজিন সংক্রান্ত প্রয়োজনভিত্তিক এবং জনগুরুত্বপূর্ণ প্রকল্প নেয়ার ওপর গুরুত্ব দিলে ২০৩০ সালের মধ্যে এসডিজি ৬ অর্জন সম্ভব।

এ সময় এসডিজি অগ্রগতির পরিমাপক হিসেবে কেবল জাতীয় সংস্থা যেমন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য ও উপাত্তই গ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

ওয়াশ নেটওয়ার্কের পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ক্ষমতাসীন দলের নির্বাচনি ইশতিহারে চারটি প্রস্তাবনা অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

যা আছে প্রস্তাবনায়

১. সবার জন্য আর্সেনিক, লবণ (আয়রন) ও জীবাণুমুক্ত নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে যথাযথ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা।

২. পানির উৎসমূহ দূষণমুক্ত ও টেকসই করতে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনাসহ নিরাপদ পানির যথোপযুক্ত প্রযুক্তির উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা।

৩. পরিবেশকে সুরক্ষিত রাখতে জনসমাগমস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ সব প্রতিষ্ঠানে নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব স্যানিটেশন সেবা নিশ্চিত করা এবং দুর্গম ও পিছিয়ে পড়া গ্রামীণ এলাকা এবং শহরের বস্তি ও নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ওয়াশ সেবা নিশ্চিত করা।

৪. স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় পানি ও স্যানিটেশনের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও গ্রহণে গবেষণা ও উন্নয়নের পদক্ষেপ নেয়া।

নেটওয়ার্কের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ওয়াটার এইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. খাইরুল ইসলাম, স্যানিটেশন অ্যান্ড ওয়াটার ফর অল নেটওয়ার্কের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি এবং ডরপ এর উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান, ওয়াটারএইডের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি ডিরেক্টর পার্থ হাফেজ শেখ, ফ্যানসা-বিডির আহ্বায়ক জোসেফ হালদার, কোয়ালিশন ফর আরবান পুওরের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াত এবং নগর দরিদ্র বস্তিবাসী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তারসহ বাংলাদেশের পানি, স্যানিটেশন ও হাইজিন বিষয় বাস্তবায়নকারী বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park