1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হাসিনাসহ অন্যদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে, ফরেনসিক পরীক্ষার নির্দেশ

  • আপডেট সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৩৯২ বার পঠিত

জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ড প্রসিকিউশনের হাতে। ফাঁস হওয়া এসব রেকর্ড সিআইডিতে ফরেনসিক পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ গণমাধ্যমকে বলেন, অনলাইন প্ল্যাটফর্ম ও বিভিন্ন উৎস থেকে পাওয়া জুলাই-আগস্ট গণহত্যার সময়ে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কলরেকর্ডের সত্যতা যাচাইয়ের জন্য ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান, ছাত্র-জনতার অভ্যুত্থান ও এর পরবর্তী সময়ের গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কল রেকর্ড এবং গুম সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই তথ্যের মধ্যে শেখ হাসিনাসহ অন্য জড়িতদের সঙ্গে সম্পর্কিত কল রেকর্ডও অন্তর্ভুক্ত রয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, কল রেকর্ডের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে ব্যবহৃত পরিকল্পনা ও নির্দেশনা সম্পর্কে স্পষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি গুমের সঙ্গে সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে। এই তথ্য ও প্রমাণ তদন্ত কার্যক্রমে নতুন দিক উন্মোচন করতে পারে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের জন্য ব্যবহার করা হবে।

এদিকে জুলাইআগস্ট হত্যাকাণ্ডে জড়িত থাকায় গাজীপুরের পুলিশ কনস্টেবল আকরাম এবং যাত্রাবাড়ির এসি তানজিলকে ২০ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। অন্য মামলায় তারা গ্রফতার থাকলেও মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের গ্রেফতার দেখাতে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park