1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মডেল তিন্নি হত্যা মামলায় সাবেক এমপি অভি খালাস

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

নব্বই দশকের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলায় খালাস পেয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম ফারুক অভি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ রায় দেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. শাহীনুর আক্তার।

এ রায়ের পর অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন সংবাদমাধ্যমে বলেন, আমার মক্কেল ন্যায় বিচার পেয়েছেন।

তবে এ রায়ে সন্তুষ্ট নন রাষ্ট্রপক্ষ। রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সৈয়দ মো. আবু জাফর রিজবী।

২০০২ সালের ১০ নভেম্বর বুড়িগঙ্গা নদীর ওপরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু-১-এর নিচে পাওয়া যায় মডেল, অভিনেত্রী তিন্নির মরদেহ। এ ঘটনায় মামলা হলে ২০০৮ সালে তদন্তে অভিযুক্ত হন সাবেক এমপি গোলাম ফারুক অভি।

রুনমামলায় অভিযোগ করা হয়, অভির বিয়ের প্ররোচনায় স্বামীকে তালাক দেন তিন্নি। কিন্তু তালাকের পর তিন্নিকে বিয়ে করতে অস্বীকৃতি জানান অভি। ভালোবাসার ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন বিয়ে ছাড়াই দীর্ঘ সময় লিভিং রিলেশনে থাকেন তারা। এক সময় বিয়ের জন্য তিন্নি অভিকে চাপ দেন এবং অভির বিরুদ্ধে মিডিয়ায় সব তথ্য ফাঁস করে দেয়ার হুমকি দেন অভিনেত্রী। আর এতেই ক্ষিপ্ত হয়ে তিন্নিতে হত্যা করে লাশ গুম করেন অভি।

বর্তমানে কানাডায় পলাতক রয়েছেন অভি। এদিকে মামলায় অভির খালাসের রায় ঘোষণার সময় তিন্নির পরিবারের কেউই আদালতে উপস্থিত ছিলেন না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park