1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ভারতের মিজোরামে রেলসেতু ভেঙে ১৭ শ্রমিকের মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৭৯ বার পঠিত

নির্মাণাধীন রেলসেতু ভেঙে ভারতের মিজোরামে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। ভেতরে আরও অনেক শ্রমিক আটকা পড়েছেন। এ ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানায়, মিজোরামের সাইরাঙে বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টা নাগাদ সেতু তৈরির কাজ চলার সময় আচমকা নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে।

ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ওই সময় সেখানে কাজ করছিলেন। এখন পর্যন্ত ১৭টি মরদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। ভিতরে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার তৎপরতা চলছে।

জানা গেছে, এক পাহাড়ের সঙ্গে অন্য পাহাড়কে যোগ করা হয়েছিল সেতুটি দিয়ে। সমতলের সঙ্গে পাহাড়ী এলাকার দূরত্ব কমাতে এই উদ্যোগ।

এই দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে বলেন, যে সেতুটি ভেঙে পড়েছে সেটি ছিলো উত্তর-পূর্ব অঞ্চলের সব রাজ্যের রাজধানীগুলোকে সংযুক্ত করার একটি প্রকল্পের অংশ।

সেতুটি কয়েক বছর ধরে নির্মাণাধীন ছিলো। বৈরাবি ও সাইরাং রেলওয়ে স্টেশনের মধ্যে অবস্থিত কুরুং নদীর উপর সেতুটি নির্মাণ করা হচ্ছিলো। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park