1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কাদের গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১২২ বার পঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বড় ভাইয়ের শ্যালক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কাদেরকে ১০ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭। বুধবার (২৩ আগস্ট) ভোরে তাকে কর্ণফুলি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব এর সিনিয়র সহকারী পরিচালক সুপার তাপস কর্মকার জানান, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় আসামি আব্দুল কাদের এবং তার আপন বড় ভাই এর শ্বশুড়বাড়ীর মধ্যে পারিবারিক বিরোধের জেরে ২০০৬ সালে বড় ভাইয়ের শ্যালকের মৃত্যু হয়।

পরর্বতীতে নিহত ভিকটিমের পরিবার বাদী হয়ে আব্দুল কাদেরকে সহ ৫ জনকে আসামি করে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামালার প্রধান আসামি আব্দুল কাদের গ্রেফতার হয়ে ৬ বছর জেল হাজতে ছিল। পরর্বতীতে কাদের জামিন মুক্ত হয়ে আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকায় বিজ্ঞ আদালত আসামী আব্দুল কাদের এর অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

নজরদারির এক পর্যায়ে র‌্যাব জানতে পারে আসামি কাদের কর্ণফুলী থানাধীন শাহমিরপুর এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park