1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দাম বাড়ছে চালের, সহনীয় মাছ, সবজি ও মুদি পণ্যের

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
  • ২০১ বার পঠিত

নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে অন্যতম চাল। প্রতিদিনের খোরাকের একটি বড় অংশ পুরণ হয় এই চালে। বাজারে প্রায় সব পণ্যের দাম যখন নিম্নমুখী তখনই চালের দাম নিয়ে অভিযোগ ভোক্তাদের। গত তিন সপ্তাহে ১০ টাকা বেড়ে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। মানভেদে নাজিরশাইল বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৮৫ টাকা পর্যন্ত।

মোটা চালের দাম অপরিবর্তিত থাকলেও বাজার ভেদে আটাশ জাতের মোটা চাল বিক্রি হচ্ছে ৫৮ থকে ৬২ টাকায়। গুটি সরনা জাতের মোটা চালের দাম সবচেয়ে কম বাজারে। কেজি প্রতি ৫৩ থেকে ৫৬ টাকা। তবে এর সরবারাহ কম।

গত সপ্তাহের মত মসুরডাল বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। তবে বাজার ভেদে একই ডালের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত ওঠা নামা করছে। অস্বাভাবিক বেড়েছে এলাচের দাম। এরইমধ্যে দাম কেজি ৫ হাজার টাকা ছাড়িয়েছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির পরামর্শ ভোক্তাদের।

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সোনালী ও কক বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৩০ থেকে ৩৫০ টাকা। কিছুটা কমে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪২ টাকায়। মাছের বাজারও সহনীয় বলছেন ক্রেতারা।

সবজির বাজারে প্রতি পিছ ফুলকপি, ব্রকোলি পর্যাপ্ত সরবরাহ থাকায় ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা আর ৫০ টাকায় টমেটো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park