বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শোক সভায় বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে নৌকাতে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে রামগড় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত করতে বিএনপি-জামাত নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মো. মাইন উদ্দিন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, রামগড় পৌর মেয়র মো. রফিকুল আলম কামালসহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শোক সভার আগে একটি র্যালি রামগড় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply