1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নিজেদের তৈরি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপেণ করলো পাকিস্তান

  • আপডেট সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

প্রথমবারের মতো নিজেদের তৈরি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে পাকিস্তান। পাকিস্তানের মহাকাশ সংস্থার বরাতে জানা গেছে, চীনের উত্তরাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এটি উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটটি পাকিস্তানেই তৈরি হয়েছে বলে জানা গেছে।
স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন সুপারকো ‘র বরাতে জানা গেছে, পিআরএসসি-ইও১ নামের স্যাটেলাইটটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও পরিচালনা, দুর্যোগের প্রতিক্রিয়া এবং নগর পরিকল্পনাসহ কৃষি উন্নয়নে অবদান রাখবে।

রয়টার্স বলছে, এই ধরনের স্যাটেলাইট মূলত প্রতিফলিত সূর্যালোক বা নির্গত বিকিরণ শনাক্ত এবং পরিমাপ করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য ও চিত্র সংগ্রহ করতে ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর ব্যবহার করে তার কার্যক্রম পরিচালনা করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, নিজস্ব প্রযুক্তির এই স্যাটেলাইট পাকিস্তানের মহাকাশ প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাবে।

স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) এক বিবৃতিতে বলেছে, পিআরএসসি-ইও১ স্যাটেলাইটটি প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ ও পরিচালনা, দুর্যোগের প্রতিক্রিয়া এবং নগর পরিকল্পনা ও কৃষি উন্নয়নের উন্নতিতে পাকিস্তানের সক্ষমতা বাড়িয়ে তুলবে।

চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (১৭ জানুয়ারি) চীনের ‘লং মার্চ-২ডি’ ক্যারিয়ার রকেট পাকিস্তানের ‘পিআরএসসি ইও১’ এর পাশাপাশি ‘তিয়ানলু-১’ এবং ‘ব্লু কার্বন ১’ নামের আরও দুটি স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park