1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নতুন ক্রিপ্টোমুদ্রা আনলেন ট্রাম্প- মেলানিয়া

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৬৭ বার পঠিত

নিজস্ব ক্রিপ্টোকারেন্সি আনলেন মেলানিয়া ট্রাম্প। ডনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রাক্কালে এই ক্রিপ্টোমুদ্রা চালু করেছেন যুক্তরাষ্ট্রের নতুন এই ফার্স্ট লেডি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে এভাবেই নিজের ক্রিপ্টোমুদ্রা চালুর পর উল্লাস প্রকাশ করেন তিনি। ‘অফিসিয়াল মেলানিয়া মিম’-এর ওয়েবসাইটটি বলেছে, সোলানা ব্লকচেইনে তৈরি ও ট্র্যাক করা একটি ক্রিপ্টো সম্পদ এই মেলানিয়া মুদ্রা।

অন্যদিকে শপথের একদিন আগেই নিজের নামে ‘ট্রাম্প’ ক্রিপ্টোমুদ্রা চালু করেছেন ট্রাম্প। ‘কয়েনমার্কেটক্যাপডটকম’-এর তথ্য বলছে, গত শনিবার বিকেল নাগাদ ট্রাম্প মুদ্রার বাজার মূলধন পৌঁছেছে প্রায় ৫৫০ কোটি ডলারে। বিবিসি বলছে, ট্রাম্প ক্রিপ্টোমুদ্রার বাজার মূলধন দ্রুত কয়েক শত কোটি ডলারে পৌঁছেছে।

এই ক্রিপ্টোমুদ্রা চালুর উদ্যোগটি নেওয়া হয়েছে ‘ট্রাম্প অর্গানাইজেশন’-এর সহযোগী ‘সিআইসি ডিজিটাল এলএলসি’ এর সমন্বয়ে। ‘সিআইসি ডিজিটাল এলএলসি’ ও ‘ফাইট ফাইট এলএলসি’ মিলে এ মাসের শুরুতে ‘ডেলাওয়্যার’ নামে একটি কোম্পানি গঠন করে। ট্রাম্প ক্রিপ্টোমুদ্রার ৮০ শতাংশের মালিক এই কোম্পানিটি। এই ক্রিপ্টোমুদ্রার ওয়েবসাইটে বলা হয়েছে, প্রায় ২০ কোটি ডিজিটাল টোকেন ইস্যু করেছে তারা এবং আগামী তিন বছরে আরও ৮০ কোটি টোকেন ছাড়বে কোম্পানিটি।

এদিকে, ট্রাম্প ও মেলানিয়া উভয় কয়েনের ওয়েবসাইট দাবি করেছে, এসব ক্রিপ্টোমুদ্রা ‘বিনিয়োগ বা সম্পদ সুরক্ষার উপায় হওয়ার উদ্দেশ্যে তৈরি নয়’। এর আগে ক্রিপ্টোমুদ্রাকে ‘কেলেঙ্কারি’ হিসেবে বর্ণনা করলেও ২০২৪ সালের নির্বাচনী প্রচারের সময় ডিজিটাল সম্পদকে অনুদান হিসাবে গ্রহণ করা প্রথম প্রেসিডেন্ট প্রার্থী হয়ে ওঠেন ট্রাম্প। গত বছর ন্যাশভিলের এক বিটকয়েন সম্মেলনে ট্রাম্প বলেছেন, “আমি ওয়াশিংটনে ফিরে আসার পরে আমেরিকা হবে বিশ্বের ক্রিপ্টো রাজধানী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park