1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

শ্রমিক দিবসে লুঙ্গি বিতরণ করল বাংলাদেশ সনাতন পার্টি

  • আপডেট সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

শ্রমিক দিবস উপলক্ষ্যে লুঙ্গি বিতরণ করেছে বাংলাদেশ সনাতন পার্টি। সোমবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশেও করেছে সংগঠনটি।

“মালিক-শ্রমিক নির্বিশেষ, গড়বো সোনার বাংলাদেশ”, শ্রমিকের অধিকার, বাংলাদেশ সনাতন পার্টির অঙ্গিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে তাদের এই কর্মসূচি পালন করা হয়।

১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন তাদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপি দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। স্বাধীনতাত্তোর বাংলাদেশে ১৯৭২ সালে পহেলা মে’কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মে দিবস হিসেবে স্বীকৃতি দেন এবং সরকারী ছুটি ঘোষণা করেন।কর্মসূচিতে মেহনতি মানুষকে মহান মে দিবসের শুভেচ্ছা জানায় বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালিপদ চক্রবর্তী।

সমাবেশে বাংলাদেশ সনাতন পার্টির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুশান্ত চন্দ্র বর্মন (শান্ত) বলেন মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। বৈশ্বিক অর্থনৈতিতেও ঈদের আগ মুহূর্ত পর্যন্ত দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমজীবী মানুষেরা তাদের শ্রম দিয়ে গেছেন। তবে মালিকরাও শ্রমিকদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন; এটাই আমাদের প্রত্যাশা।

সনাতন পার্টির মূলনীতি থাকবে সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।

এছাড়াও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কালিপদ চক্রবর্তী বলেন বাংলাদেশ সনাতন পার্টি অতীতেও শ্রমজীবী মানুষের পাশে ছিলো ভবিষ্যতেও মেহনতি মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে। বাংলাদেশ সনাতন পার্টি এদেশের আপামর জনগণের পার্টি শ্রমিক মজুর সকলের পার্টি। দেশের উন্নয়নে শ্রমিকের উন্নয়নে সনাতন পার্টি কাজ করে যাবে।

এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদের সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস বিশেষ অতিথি প্রদীপ কুমার আচার্য ও এ্যাডভোকেট প্রহ্ল্লাদ চন্দ্র সাহা। এছাড়াও সঞ্চালনায় ছিলেন দীপংকর বেপারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park