1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে : তারেক রহমান

  • আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৪৫ বার পঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সকল সংকটে বিএনপি ছিল। তাই, মানুষ এখনও বিএনপির উপর আস্থা রেখেছে। একাত্তরে একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে, আর একদল স্বাধীনতার বিরোধিতা করেছে। কিন্তু, বিএনপি স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে দেশের মানুষের পাশে ছিলো। যে কারণে দেশের মানুষ বারবার বিএনপির উপর আস্থা রেখেছে। জনগণ বিশ্বাস করে আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় যশোর শহরের ওরিয়েন হোটেল চত্বরে অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ কর্মশালার দ্বিতীয়ার্ধ সন্ধ্যা ৫টা ২০ মিনিটে বক্তব্য দেন তারেক রহমান।

এসময় তারেক রহমান আরও বলেন, বিএনপি পজিটিভ পরিবর্তন করতে চায়। এটার জন্য জাদু বা ম্যাজিক নয়, মন মানসিকতা পরিবর্তন ঘটাতে হবে। বিএনপির সকল নেতাকর্মীকে এজন্য প্রস্তুত হতে হবে।

তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু, মানুষের আত্মা ধরে রাখার দায়িত্ব তৃণমূলের নেতাকর্মীদের। বিগত ১৬ বছর যে জুলুম নিপীড়ন হয়েছে তার প্রতিশোধ হবে ৩১ দফার বাস্তবায়ন। যে অপশক্তি বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিশোধ সফল হবে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে কর্মশালায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park