1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা দিল মার্কিন যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১১০ বার পঠিত

মিয়ানমারের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেসব বিদেশি প্রতিষ্ঠান জান্তা সরকারকে যুদ্ধবিমানে ব্যবহার্য জ্বালানি তেল (জেট ফুয়েল) সরবরাহ করে, সেগুলোকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে দুই ব্যক্তির বিরুদ্ধেও। এরা হলেন- খিন ফিউ উইন এবং জাও মিন তুন। যেসব বিদেশি কোম্পানি মিয়ানমারের সামরিক বাহিনীকে জেট ফুয়েল সরবরাহ করে, সেসবের মধ্যে ৩টির মালিক এই দুই ব্যক্তি।

বিবৃতিতে বলা হয়, সাধারণ জনগণের বিক্ষোভ দমাতে মিয়ানমার বিমান হামলা বাড়িয়েছে। আমাদের এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো- বিমানের জ্বালানির জন্য জন্য জান্তা যেসব উৎসের ওপর নির্ভর করে, সেসব থেকে তাদের বঞ্চিত করা।’

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর থেকে দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে সাধারণ জনতা।

সেই বিক্ষোভ দমনে প্রথম দিকে রাবার বুলেট-জলকামান, তারপর আগ্নেয়াস্ত্র এবং বর্তমানে বিমানবাহিনীকে ব্যবহার করছে জান্তা। আন্তর্জাতিক ও মিয়ানমারের আভ্যন্তরীণ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুসারে জান্তা ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত সরকারি বাহিনীর সহিংসতায় দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ হাজার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park