1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

দেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ বার পঠিত

দেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ। অর্থবছরের প্রথম তিন মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নেমেছে গত ১১ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। হাত গুটিয়ে বসে আছেন দেশীয় উদ্যোক্তারাও। এই দুরবস্থার জন্য এনবিআর ও ব্যাংকের ভুলনীতি, উচ্চ সুদহার ও গ্যাস বিদ্যুতের সংকটকে দুষছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরাও বলছেন, রাজনৈতিক সরকার না থাকায় মুখ ফিরিয়ে রেখেছেন বিদেশিরা।

দেশে পটপরিবর্তনের পর থেকে খরা কাটছে না বিদেশি বিনিয়োগের। এ অর্থবছরের প্রথম তিন মাসে বিদেশি বিনিয়োগ এসেছে ১০ কোটি ৪৩ লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় ৭১ শতাংশ। যার প্রভাবে বেপজার শতভাগ রপ্তানিমুখী শিল্পেও বিনিয়োগ কমেছে ২৩ শতাংশ।

বিদেশি বিনিয়োগ শুধু নয়, হাত গুটিয়ে রেখেছে দেশি উদ্যোক্তারাও। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, রাজনৈতিক পটপরিবর্তন এবং ডলার সংকটসহ নানা কারণে নতুন বিনিয়োগে সাহস করছে না বিদেশিরা।

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সিদ্ধান্ত গ্রহণে অন্তর্বর্তী সরকারকে শক্তিশালী ভূমিকা পালনের তাগিদ অর্থনীতিবিদদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park