মহেশপুর প্রতিনিধি (১৯ মার্চ ২০২৫):
স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সংগঠিত জুলাই আন্দোলনে ছাত্রজনতার উপর গুলি বর্ষণকারী ছাত্রলীগ নেতা মামুন রশিদের ফঁসির দাবিতে মানববন্ধন করেছে মহেশপুরবাসী।
মঙ্গলবার সকালে মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের শহীদ মিনার চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াতসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে তারা অবিলম্বে দুর্দর্ষ এই সন্ত্রাসীকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতারের বিচারের দাবি জানান। তারা বলেন, দেশ ছেড়ে লন্ডন পালালেও সেখান থেকে এখনো পতিত স্বৈরাচার হাসিনা সরকারের পক্ষে তার নির্দেশে তাণ্ডন বালিয়ে যাচ্ছে তার বাহিনী। তাকে আইনের আওতায় আনতে না পালে দেশে আবারো অস্থিতিশীলতা শুরু হবে বলে মনে করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নুরালম হোরেসন হিরো, রোহান খান, বিল্লাল হোসেন, আশরাফুল ইসলাম, জাহিদ হাসানসহ ছাত্র জনতা।
Leave a Reply