ভারত থেকে আরও ১০০ মেট্রিক টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের ইয়ার্ডে চারটি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে স্থলবন্দরের ইয়ার্ডে চালগুলো আনলোড করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ২৫ মেট্রিক টন করে চারটি ট্রাক বন্দরের ইয়ার্ডে প্রবেশ করে। তিনি আরও জানান, বাংলাবান্ধা স্থলবন্দর মূলত ৯৫ শতাংশ পাথর আমদানির ওপর নির্ভরশীল হলেও বর্তমানে চালসহ অন্যান্য খাদ্যপণ্যও নিয়মিত আমদানি হচ্ছে। শেখ ট্রেডার্সসহ আরও কিছু প্রতিষ্ঠান এসব চাল আমদানি করছে।
এর আগে, চলতি বছরের ১২ জানুয়ারি এবং ২০২৩ সালের ২৬ নভেম্বর ও ৮ ডিসেম্বর পৃথক দফায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আতপ চাল আমদানি হয়েছিল।
Leave a Reply