1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বদলে গেলো বিএসএমএমইউ’র নাম

  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৭ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আগের নামের বদলে টানানো হয়েছে নতুন নামের ব্যানার। নতুন ব্যানারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) নাম দেওয়া হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে এই নামের ব্যানার দেখা যায়।
এর আগে, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বিএসএমএমইউর সি ব্লক ভবনে টানানো সাইনবোর্ড খুলে ফেলা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কিছু স্থান থেকে খুলে ফেলে হয় বঙ্গবন্ধুর নাম সংবলিত সাইনবোর্ড।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিএসএমএমইউয়ে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা নতুন নামের এই ব্যানার টানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে জানানো হয়, নাম পরিবর্তন নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলমান। আগামী দুই থেকে তিন কর্ম দিবসের মধ্যে এ নিয়ে দাফতরিক সিদ্ধান্ত আসতে পারে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলদার বলেন, ‘অনেকগুলো নাম আমাদের প্রস্তাবনায় রয়েছে। ছাত্রদের দেওয়া নামের সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে দ্রুত নতুন প্রজ্ঞাপন আসবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park