চলতি মাসের মধ্যে জুলাই আগস্ট গণহত্যার বেশকিছু আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) পৃথক কিছু মামলার শুনানিতে ট্রাইব্যুনালকে এ আশ্বাস দেন প্রসিকিউটর অ্যাডমিন গাজী এম এইচ তামিম।
পরে গণমাধ্যমকে তিনি জানান, জুলাই আগস্টের ১৮টি মামলার ১১৫ আসামির মধ্যে গ্রেফতার হয়েছেন ৩৫ জন। আর আসামিদের মাঝে ৪৫ পুলিশ, ৯ জন সেনাসদস্য, ৫২ জন রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধি রয়েছে।
এদিন ২ পুলিশ ও ৫ সাধারণ নাগরিকের বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং একই মামলায় কনস্টেবল সুজনের ১ দিনের রিমান্ড মঞ্জুর করে ট্রাইব্যুনাল।
Leave a Reply