1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

নিজেদের অপরাধ আ.লীগের ওপর চাপাতে চায় বিএনপি : কাদের

  • আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৪২ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের ওপর নিজেদের অপরাধের দায় চাপাতে চায় বিএনপি। এটা তাদের কূটকৌশল।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে মিরপুর গোলারটেক মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মানুষ খুন এই তিনটিই বিএনপির গুণ। বিএনপি সন্ত্রাসীদের দল। এটা আমরা বলছি না, কানাডার আদালত বলছে। তাদের হাতে রক্তের দাগ। অথচ তারা আজ মিষ্টি মিষ্টি কথা বলে। তারা সামনে বসে মিষ্টি মিষ্টি কথা বলে। তাদের কথা শুনে মনে হয় চকবাজার মসজিদের ইমাম সাহেব বয়ান করছেন। তারা বলে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। কী সুন্দর কথা, এমনিতে তারা আমাদের নিঃস্ব করে দিয়েছে। তারা ক্ষমতায় আসলে বাকিটা এক রাতের মধ্যে শেষ করে দেবে।

তিনি বলেন, বাংলাদেশে আগামীতে শেখ হাসিনার বিকল্প কোনো নেতা নেই। তার মতো জনদরদী, দক্ষ প্রশাসক দেশে আর নেই। বিশ্ব সংকটে যিনি বাংলাদেশকে নেতৃত্বে দিচ্ছেন। পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনার বিকল্পও কেউ নাই। শেখ হাসিনা হারলে বাংলাদেশ হেরে যাবে, গরিব মানুষ হেরে যাবে, স্বাধীনতা হেরে যাবে। তাই তাকে বিজয়ী করতে হবে। তিনি হেরে গেলে বাংলাদেশর উন্নয়ন হেরে যাবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা খালি হাতে লড়ব। তবে, আগুন হাতে আসলে আমরা তা শক্ত হাতে প্রতিহত করব।

ওবায়দুল কাদের আরও বলেন, আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার এখন কবরে শুয়ে আছে। তত্ত্বাবধায়ক সরকার দেশের কেউ চায় না। বিএনপি কেনো চায় তা আমার বুঝে আসে না। ওরা ভুয়া, ওদের দফাও ভুয়া, আন্দোলনও ভুয়া, দফাও ভুয়া। পুলিশকে বলে দেওয়া হয়েছে। বিএনপি সমাবেশ করুক, বিক্ষোভ করুক, কাউকে বাধা দেওয়ার দরকার নাই।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park