1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

রোজায় রাজধানীর ২৫ স্থানে ন্যায্য দামে মিলবে মাছ-মাংস-ডিম-দুধ

  • আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬২ বার পঠিত

ঢাকা শহরের ২৫ স্থানে ন্যায্য দামে প্রাণিজাত পণ্য যেমন- মাংস, দুধ, ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে বিক্রির জন্য অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, আসন্ন পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রির কার্যক্রম পরিচালনা করা হবে।

আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার (ডিআইটি প্রজেক্ট) সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে এ বিপণন কার্যক্রম উদ্বোধন করা হবে।

এলাকাগুলো হচ্ছে–

১। সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড)
২। খামারবাড়ি (ফার্মগেট)
৩। ষাটফুট রোড (মিরপুর)
৪। আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
৫। নয়াবাজার (পুরান ঢাকা)
৬। বনশ্রী
৭। হাজারীবাগ (সেকশন)
৮। আরামবাগ (মতিঝিল)
৯। মোহাম্মদপুর (বাবর রোড)
১০। কালশী (মিরপুর)
১১। যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে)
১২। শাহজাদপুর (বাড্ডা)
১৩। কড়াইল বস্তি, বনানী
১৪। কামরাঙ্গীর চর
১৫। খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে)
১৬। নাখাল পাড়া (লুকাস মোড়)
১৭। সেগুনবাগিচা (কাঁচা বাজার)
১৮। বসিলা (মোহাম্মদপুর)
১৯। উত্তরা (হাউজ বিল্ডিং)
২০। রামপুরা (বাজার)
২১। মিরপুর-১০
২২। কল্যাণপুর (ঝিলপাড়)
২৩। তেজগাঁও
২৪। পুরান ঢাকা (বঙ্গবাজার)
২৫। কাকরাইল

প্রতিদিন সম্ভাব্য বিক্রির পরিমাণ

ডিম : ৬০ হাজার পিস
পাস্তুরিত দুধ : ৬ হাজার লিটার
ড্রেসড ব্রয়লার : ২ হাজার কেজি
গরুর মাংস : ২০০০-২৫০০ কেজি।

মূল্য তালিকা

ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park