1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফের অশান্ত ভারতের মনিপুর, নিহত ৫ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানি জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে: রিজভী আ. লীগ ও ধর্ম ব্যবসায়ীরা মিলে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে: খায়রুল কবির খোকন শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হবে না: মাহদী আমিন শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ মাসে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ায় রাজিব দাস আটক পোশাকশিল্পে অস্থিরতার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে: জামায়াত আমির

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু আজ

  • আপডেট সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

আজ (১৯ ফেব্রুয়ারি) মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি’র নবম আসর। করাচিতে উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি। এবার হাইব্রিড মডেলে পাকিস্তানের তিনটি ভেন্যুর সঙ্গে দুবাইয়েও হবে ম্যাচ। দু’টি গ্রুপে অংশ নিচ্ছে আটটি দল।

২৯ বছর পর আইসিসির কোন ইভেন্ট হচ্ছে পাকিস্তানে। ১৯৯৬ সালে সর্বশেষ বিশ্বকাপের সহ-আয়োজক ছিলো দেশটি। চ্যাম্পিয়ন্স ট্রফি’র আয়োজনে সবরকম প্রস্তুতি নিয়েছে পাকিস্তান। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। আট দলের লড়াইয়ে গ্রুপ এ’তে খেলবে বাংলাদেশ, নিউজিল্যান্ড, ভারত ও স্বাগতিক পাকিস্তান। গ্রুপ বি’তে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।

আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। নিজ মাঠে শিরোপা ধরে রাখার মিশন তাদের। ঘরের মাঠে ক’দিন আগেই ট্রাই নেশন্স সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে রিজওয়ানের দল। যদিও ফাইনালে ব্ল্যাক ক্যাপসদের কাছে হেরেছে পাকি ক্রিকেট টিম। তারপরও স্পিরিটটা দারুন পাকিস্তানের।

দুর্দান্ত ছন্দে আছে নিউজিল্যান্ড। টুর্নামেন্টের হট ফেভারিট মিচেল সান্টনারের দল। সর্বশেষ তিনজাতি সিরিজ জিতে মনোবলে দারুণ চাঙ্গা ব্ল্যাক ক্যাপসরা। তবে, শেষ মুহূর্তে দলের পেসার লকি ফার্গুসন ইনজুরিতে ছিটকে গেছেন স্কোয়াড থেকে। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন কাইল জেমিসন। ফার্গুসনের অভাব সতীর্থ মিটিয়ে দেবেন আশা অধিনায়ক সান্টনারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park