1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

এ বছর দীর্ঘ সময় রোজা ফিনল্যান্ডে, সবচেয়ে কম নিউজিল্যান্ডে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯২ বার পঠিত

পবিত্র রমজান মাস ইবাদতের জন্য শ্রেষ্ঠ সময়। রোজা রাখা স্বাস্থ্যের জন্যও ভালো বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বের বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের পার্থক্য দেখা যায়। সে কারণে রোজা রাখার সময়েরও পরিবর্তন হয়।
বিশ্বের বিভিন্ন দেশের ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের পার্থক্য দেখা দেয়। তাই রোজা রাখার সময়ও কমবেশি হয়।

বিষুবরেখার কাছের দেশগুলোতে অল্প সময় রোজা রাখতে হয়। অপরদিকে উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে ঋতুর উপর নির্ভর করে রমজানের সময় ১৭ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত অতিক্রম করতে পারে।

সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো এবার পবিত্র মাস রমজান মাসে প্রতিদিন ১৪ ঘণ্টা রোজা পালন করবেন।

গ্রিনল্যান্ড এবং আলাস্কার মতো যেসব দেশে সূর্য কখনও অস্ত যায় না, এসব দেশের মুসলমানদের মক্কা ও সৌদি আরবের সময় অনুপাতে রোজা রাখার পরামর্শ দিয়ে থাকেন ইসলামিক স্কলাররা। কারণ, এটি ইসলামের সবচেয়ে পবিত্র স্থান।

দীর্ঘ সময় রোজা রাখতে হবে যেসব দেশে
হেলসিঙ্কি, ফিনল্যান্ড (১৭ ঘণ্টা ৫ মিনিট); নুউক, গ্রিনল্যান্ড (১৭ ঘণ্টা); গ্লাসগো, স্কটল্যান্ড (১৬ ঘণ্টা ৫ মিনিট); অটোয়া, কানাডা (১৬ ঘণ্টা ৫ মিনিট); জুরিখ, সুইজারল্যান্ড (১৬ ঘণ্টা ৫ মিনিট); রোম, ইতালি (১৬ ঘণ্টা ৫ মিনিট); মাদ্রিদ, স্পেন (১৬ ঘণ্টা); লন্ডন, যুক্তরাজ্য (১৬ ঘণ্টা); প্যারিস, ফ্রান্স (১৫ ঘণ্টা ৫ মিনিট); রেকজাভিক, আইসল্যান্ড (১৫ ঘণ্টা)।

কম সময় রোজা রাখতে হবে যেসব দেশে
ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড (১১ ঘণ্টা ৫ মিনিট); পুয়ের্তো মন্ট, চিলি (১১ ঘণ্টা ৫ মিনিট); করাচি, পাকিস্তান (১২ ঘণ্টা); বুয়েনস আইরেস, আর্জেন্টিনা (১২ ঘণ্টা); কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা (১২ ঘণ্টা ৫মিনিট); নয়া দিল্লি, ভারত (১২ ঘণ্টা ৫মিনিট); জাকার্তা, ইন্দোনেশিয়া (১২ ঘণ্টা ৫মিনিট); দুবাই, সংযুক্ত আরব আমিরাত (১৩ ঘণ্টা); নাইরোবি, কেনিয়া (১৩ ঘণ্টা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park