1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

অবৈধ সরকারের কর্মও বৈধ থাকে না : রিজভী

  • আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৯১ বার পঠিত

একটি অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকে তখন তাদের কর্মও বৈধ থাকে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৮ আগস্ট) বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, একটি অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকে তাদের কর্মও বৈধ থাকে না। তারা ভালো কাজ করতে পারে না। আজকে যারা গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অপপ্রচার চালানো হচ্ছে। সরকার বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা এর আগেও অনেক করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। দলটিকে ভেঙে ফেলারও চেষ্টা করেছে, পারেনি। জেল, খুন-গুম করে বিএনপিকে স্তব্ধ করার অপচেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থজনিত কারণে সিঙ্গাপুর গেছেন। এ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিএনপি এর নিন্দা জানায়। ফেসবুকে ভুয়া অপপ্রচার চালিয়ে এবং অ্যাজেন্সিগুলোকে দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এ ধরনের ভুয়া ও জালিয়াতকারীরা সবসময় থাকে। আর তাদেরকে মদদ দিচ্ছে এই অবৈধ সরকার। আজকে কেউ হাসপাতালে গেলেই কি ষড়যন্ত্র হয়? সরকার এগুলো পরিকল্পিতভাবে ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, মির্জা ফখরুল ও তার সহধর্মিণী অনেকদিন যাবতই অসুস্থ, তা সবাই অবগত। এ ছাড়া দুই বছর আগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দেশের বাইরে অস্ত্রোপচার হয়েছে। নিয়মিত চেকআপের জন্য প্রায়ই তাদের দেশের বাইরে যেতে হয়। ওবায়দুল কাদেরও তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে তিনিও তো অনেকের সঙ্গে কথা বলেন। তখন কি তিনি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেন?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park