1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

বেসিক ব্যাংকের ৪ কর্মকর্তাকে আত্মসমর্পণের আদেশ বাতিল

  • আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

ঋণ জালিয়াতির মামলায় বেসিক ব্যাংকের চার কর্মকর্তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ বাতিল করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

সোমবার (২৮ আগস্ট) আপিল বিভাগের একটি বেঞ্চে এই আদেশ দেওয়া হয়।

চার কর্মকর্তা হলেন বেসিক ব্যাংকের হেড অফিসের এজিএম সাদিয়া আক্তার শাহীন, আরেক কর্মকর্তা মো. জালাল উদ্দিন ১৮ মামলায়, গুলশান শাখার এজিএম রুমানা আহাদ এবং মতিঝিল লোকাল অফিসের এজিএম এএসএম আনিসুর রহমান।

এর আগে, গত ৩ আগস্ট ঋণ জালিয়াতির মামলায় বেসিক ব্যাংকের চার কর্মকর্তাকে ৬ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এএম মাছুম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের শুনানি নিয়ে ওই আদেশ দেন।

এরপর ৯ আগস্ট হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত।

বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির ঘটনায় দুদকের পাঁচ তদন্তকারী কর্মকর্তা মোট ৫৯টি মামলা করেন। এর মধ্যে দুদকের উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম ছয়টি, মোহাম্মদ ইব্রাহিম ১৫টি, মো. মোনায়েম হোসেন ১৭টি, মোহাম্মদ সিরাজুল হক তিনটি ও মো. গুলশান আনোয়ার প্রধান ১৮টি মামলার তদন্ত করেছেন। তাদের প্রতিবেদনের প্রেক্ষিতেই কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park