1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

চিরতরে বন্ধ হচ্ছে স্কাইপি

  • আপডেট সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫৭ বার পঠিত

ফোন এবং ভিডিও কলিং সেবা স্কাইপ ২০ বছর পর পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে। মাইক্রোসফট বলছে, আগামী মে মাস থেকে স্কাইপ আর ব্যবহারযোগ্য হবে না।

সহজলভ্য হওয়ায় ২০০৩ সালে চালু হওয়া স্কাইপে দ্রুত সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। এরপর ২০০৫ সালে স্কাইপ কিনে নেয় ই-কমার্স কোম্পানি ইবে। ২০০৯ সালে সেই অংশীদারত্ব ভেঙে স্কাইপের ৬৫ শতাংশ শেয়ার বিক্রি করে দেয় কোম্পানিটি। এরপর ২০১১ সালে ৮ দশমিক ৫ বিলিয়ন বা ৮৫০ কোটি ডলারে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট। সেই সময় এটি ছিল মাইক্রোসফটের সবচেয়ে বড় একক অধিগ্রহণ।

মাইক্রোসফটের ৩৬৫ কলাবরেটিভ অ্যাপস অ্যান্ড প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট জেফ টেপার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘স্কাইপ আধুনিক যোগাযোগের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমাদের জন্য এটি গর্বের বিষয় যে, আমরা এর অংশ ছিলাম।’

এ ছাড়া মাইক্রোসফট টিমস নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ব্যবহারকারীদের আরও কার্যকরভাবে সংযুক্ত রাখবে বলে আশা করছে জেফ টপার।

স্কাইপের জনপ্রিয়তা গত কয়েক বছরে ধীরে ধীরে কমেছে। বিশেষ করে মহামারির পর যেসব প্রতিদ্বন্দ্বী অ্যাপ, যেমন জুম, গুগল মিট এবং সিসকো ওয়েবেক্স আরও শক্তিশালী হয়েছে। এর পাশাপাশি অ্যাপল ও মেটা ফেসটাইম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপগুলোও তার প্রতিযোগী হিসেবে সামনে এসেছে।

জানা গেছে, স্কাইপের লগ ইন তথ্য দিয়ে বিনা মূল্যে মাইক্রোসফট টিমস ব্যবহার করা যাবে। শিগগিরই উন্মুক্ত হবে এই সেবা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park