জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্ট থেকে খালাস দেওয়ার রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানির জন্য সোমবার (৩ মার্চ) দিন ধার্য করা হয়েছে। রবিবার (২ মার্চ) সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ শুনানির জন্য এই দিন ধার্য করেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি এই আপিলের শুনানির জন্য ২ মার্চ দিন ঠিক করে আপিল বিভাগ।
জানা যায়, গত বছরের ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। খালেদা জিয়া ছাড়াও এ মামলায় সাজা হওয়া অন্য দুইজনকেও খালাস দেওয়া হয়।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Leave a Reply