1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

লিটনের এশিয়া কাপ খেলা নিয়ে যে বার্তা দিল বিসিবি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২১২ বার পঠিত

এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামীকাল। পাকিস্তানের মুলতানে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল। বিশ্বকাপের আগে এই আসর সব দলের জন্যই প্রস্তুতির বড় এক মঞ্চ। তবে এশিয়া কাপের আগে খানিকটা অস্বস্তিতে বাংলাদেশ। আগামী ৩১ আগস্ট নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে অনিশ্চিত টাইগার ওপেনার লিটন দাস। এই ডানহাতি ব্যাটার এশিয়া কাপ খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা।

তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে দলের বড় ভরসার নাম লিটন। তবে তাকে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই, কেননা এখনো জ্বরে ভুগছেন তিনি।

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, আজ সুস্থ হলে কালই কলম্বো যাবেন লিটন। মঙ্গলবার শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে জালাল বলেন, ‘লিটন সুস্থ হলে যাবে। দেখা যাক, আমরা ওয়েট করছি ওর জন্য। যদি ও আজকের মধ্যে সুস্থ হয়ে যায়, তাহলে হয়তো কালকেই আমরা চেষ্টা করব ওকে কলম্বোতে নিয়ে আসার জন্য।’

লিটনের না থাকা দলে বাড়তি চাপের তৈরি করেছে কিনা এমন প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই। ও তো আমাদের অভিজ্ঞ ক্রিকেটার। আমাদের প্রতিষ্ঠিত ওপেনার। যাই হোক, আশা করি কোনো সমস্যা হবে না।’

লিটনের বদলে সাইফ হাসানকে ব্যাকআপ পরিকল্পনায় রেখেছিল বিসিবি। কিন্তু এই ডানহাতি ক্রিকেটার ডেঙ্গুতে আক্রান্ত। এখন বিসিবির বিকল্প ভাবনায় রয়েছেন জাকির হাসান। যদি লিটন না যেতে পারেন তাহলে বাঁহাতি তরুণ ব্যাটার জাকিরকে শ্রীলংকায় নিয়ে যাবে টাইগার ক্রিকেট বোর্ড।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park