পর্যাপ্ত সরবরাহ থাকার পরেও বেড়েছে চালের দাম। কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে সবধরনের চাল। অল্প কিছু কোম্পানির জিম্মির কারণেই দাম বাড়ছে বলে অভিযোগ বিক্রেতাদের। দাম কমেছে মাছের। সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্যতেলের। স্বস্তি আছে চিনি, সেমাইসহ রোজা ও ঈদকেন্দ্রিক আইটেমগুলোর। লেবু ও দু-একটি পণ্য ছাড়া বেশিরভাগ সবজিতে আছে স্বস্তি। কমেছে মুরগির দাম।
দীর্ঘদিন চালের বাজারে স্বস্তি বিরাজ করলেও, আবারো চড়েছে পণ্যটির দাম। আমদানি স্বাভাবিক থাকার পরেও কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে বেশিরভাগ চালের দাম। বিক্রেতারা বলছেন, অল্প কিছু কোম্পানির একচেটিয়া বাজারজাতের কারণেই বাড়ছে চালের দাম। সহসাই কমার সম্ভাবনা দেখছেননা তারা।
স্বস্তি মাছের বাজারে। কেজিতে এক থেকে দুইশ টাকা কমার কথা বলছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া।
কিছুদিন ভোজ্যতেলের বাজার অস্থিতিশীল থাকলেও এখন সরবরাহ স্বাভাবিক। চিনি, সেমাই ও ঈদের সময়ে প্রয়োজনীয় পণ্যের দাম আছে নাগালের মধ্যেই।
সবজির বাজারে লেবু, বেগুনসহ দু-একটি পণ্যের দাম বাড়লেও স্থিতিশীল বেশিরভাগ সবজির দাম।
ব্রয়লার মুরগি ১০ টাকা কমে ১৯০ টাকা এবং সোনালি কেজিতে ৩০ টাকা কমে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
Leave a Reply