1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

জুলাই গণহত্যার মামলায় সাবেক আইজিপি মামুন আসামি হিসেবে অন্তর্ভুক্ত

  • আপডেট সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

জুলাই-আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে পুলিশের সাবেক প্রধান আবদুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে আগামী ১৮ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতিও দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (১৬ মার্চ) সকাল ১০ টার পর আবদুল্লাহ আল মামুনকে পুলিশের প্রিজনভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। পরে তার বিরুদ্ধে গণহত্যা মামলার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

এদিন সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সায়েদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে ১৮ মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

শুনানিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন সাবেক আইজিপি। এ কারণে তাকে সহযোগী আসামি করা হয়েছে।

এছাড়া চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান। সেইসঙ্গে দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park