পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকা পর্যন্ত গেইন ট্যাক্স মওকুফ চাওয়ায় ডিএসই চেয়ারম্যানের ওপর ক্ষেপে গেলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। বলেন, কর সুবিধা দিয়ে কোন উন্নতি হয়নি দেশের পুঁজিবাজারের। এ বাজার কখনো অলিগার্কদের জন্য হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (১৭ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ আর্থিক খাত সংশ্লিষ্টদের সাথে প্রাক-বাজেট আলোচনায় এ তাগিদ দেন তিনি।
বৈঠকে বাজেট প্রস্তাবনায় ডিএসই চেয়ারম্যান মোমিনুল ইসলাম মন্দার কবলে আটকে থাকা পুঁজিবাজারকে টেনে তুলতে এবার ১৫ শতাংশ গেইন ট্যাক্স মওকুফের দাবি জানান।
জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, কর সুবিধা দিয়ে পুঁজিবাজারের কোনো লাভ হয়নি। মন্দার এ বাজারেও যারা ৫০ লাখ টাকার বেশি মুনাফা করে তাদের কেন এ সুবিধা দেয়া হবে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুঁজিবাজারের দুর্বলতা দূর করতে সুশাসনের ঘাটতি পূরণের পরামর্শ দেন আবদুর রহমান খান। তবে, যৌক্তিকতা বিবেচনায় আসছে বাজেটে আবগারি শুল্ক কমানোর আশ্বাস দেন তিনি।
Leave a Reply