1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

করোনা ভ্যাকসিন আমদানির নামে টাকা আত্মসাত, তদন্তে দুদক

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পঠিত

করোনা ভ্যাকসিন আমদানির নামে ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।

অভিযোগে বলা হয়েছে, করোনার সময় বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তখন সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথ শেয়ারে ভ্যাকসিন বাজারজাত করার দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান, জাহিদ মালেকসহ বিগত সরকারের সিন্ডিকেট।

সিন্ডিকেটে আরও ছিলেন তৎকালীন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমদ কায়কাউস। এই সিন্ডিকেটের শক্তির বলয়েই আটকে যায় বঙ্গভ্যাক্স।

অন্যদিকে, ভ্যাকসিন আমদানির মাধ্যমে চক্রটি ২২ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এমন অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করেছে দুদক। এ বিষয়ে বিস্তারিত তদন্তে নেমেছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park