1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. shahedshafiq24@gmail.com : Shahed Shafiq : Shahed Shafiq
  4. tanzinaislam00@gmail.com : tanin tanin : tanin tanin
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ কমিশনের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরতে ভারতের সহযোগিতা চাইলো বাংলাদেশ এবার সৌদি আরব ভ্রমণে নিজ নাগরিকদের সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র আর্জেন্টিনার জার্সিতে শেষ অধ্যায়, মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর মমতার একসময়ের ঘনিষ্ঠ দেবের বাড়িতে শুভেন্দু অধিকারী ফ্যাটি লিভার কি সত্যিই ঠিক হয়, ২১ দিনের সহজ পরিকল্পনা দিলেন চিকিৎসক অনুমোদন পেল ৩ মেট্রো রেল প্রকল্প সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: ছিনতাইকৃত মালামালসহ ২ আসামি গ্রেফতার ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান

ধর্ষণের শিকার ভুক্তভোগীর ছবি ও পরিচয় প্রকাশ না করার নির্দেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১০ বার পঠিত

ধর্ষণের শিকার কোনো ভুক্তভোগীর ছবি ও নাম-পরিচয় যাতে প্রকাশ ও প্রচার করা না হয় সেজন্য তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

৪ মার্চ বরগুনায় ধর্ষণের কিশোরী ও তার পরিবারকে নিরাপত্তা দিতে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও ভুক্তভোগীকে দেখাশোনা করার জন্য সমাজসেবা অধিদফতরের এক কর্মকর্তাকে নিয়োগ করারও নির্দেশ দিয়েছেন।

এ ছাড়া ধর্ষণের শিকার কোনো ভুক্তভোগীর ছবি ও নাম যাতে প্রচার না হয় সেজন্য তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

প্রসঙ্গত: ৪ মার্চ বরগুনায় ধর্ষণের শিকার হন সপ্তম শ্রেণি পড়ুয়া এক কিশোরী। এ ঘটনায় কিশোরীর বাবা রাতেই বরগুনা সদর থানায় সিজিত রায়সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন। এরপর ১১ মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। ওই দিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে বাড়ির পাশের ঝোপ থেকে তার মরদেহ পাওয়া যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2026 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park